
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ হ্নীলায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক ছেলে, দুই মেয়ে ও তাদের মা৷ নিহতরা হলেন, আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
তিনি জানান, মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে৷ এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মাটি সরিয়ে নিহতদের উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন