
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে রহিত উদ্দীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রহিত উপজেলার বশিকোড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন আদমদীঘির গাদোঘাট গ্রাম এলাকায় পৌঁছলে মানসিক ভারসাম্যহীন রহিত রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় কাটা পড়েন। এতে শরীর থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান