
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর ) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ইনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ সহযোগিতায় পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির আয়োজনে গুডনেইবারস কৃষি সমবায় সমিতির ১২ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুডনেইবারস কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, জেলা সমবায় প্রশিক্ষক দিলীপ সরকার, উপজেলা সমবার অফিসার আহমেদ হোসেন, সৈয়দপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই, পীরগঞ্জ গুডনেইবারস সিডিপি ম্যানেজার পলাশ রনি মন্ডল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল