
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ননের আমিনবাজার এলাকায় লক্ষীপুরগামী ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় লক্ষীপুরগামী রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো ক্উকে আটক করা যায়নি। তবে গত ২৪ ঘন্টায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান