হোম » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে

শাহীন আকতার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে  ৪ নভেম্বর  শনিবার সকাল ১০ টায় জেলা পুলিশের উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন  উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করা হয়। পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমদ শিমুল, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন,স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এরফান চৌধুরী, সাচিব এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোঃ গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ  প্রমুখ।
“পুলিশ জনতা ঐক্য করি” স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ প্রশাসন এ দিবসটি পালন করেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!