
আওয়াজ অনলাইন : বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে সাড়া নেই। রাজধানীসহ সারাদেশেই গণপরিবহন চলাচল করছে। মাঠে নেই নেতাকর্মীরা।
দ্বিতীয় দফা অবরোধে রোববার সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। তবে প্রধান প্রধান সড়কে দেখা যায়নি পিকেটিং।
রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও।
খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতেও চলছে যানবাহন।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলাচল করছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে উত্তরবঙ্গে কিছু বাসসহ চলছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন।
সারাদেশেই ট্রেন চলাচল স্বাভাবিক। দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে লঞ্চ।
এদিকে, সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২