
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।সরকারের গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করিয়েছেন।
জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ভাতাভোগীদের এ ওয়াদা করান তিনি।
ভাতাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভায় এমপি ইব্রাহিম বলেন, ‘শেখ হাসিনা গরিবের মা। তিনি সব সময় অসহায় মানুষের জন্য আছেন। বঙ্গবন্ধুর কন্যা আছেন বলেই গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে যে পরিমাণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে, তা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। এসব কিছুর অবদান একমাত্র বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’
এমপি ইব্রাহিম আরও বলেন, ‘যিনি আপনাদের জন্য এত কিছু করছেন তার জন্য আপনাদেরও কিছু করতে হবে। আমার সঙ্গে ওয়াদা করেন শেখ হাসিনার নৌকায় ভোট দেবেন। আপনারা হাত তুলে ওয়াদা করেছেন এটা আল্লাহ সাক্ষী। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থেকে এই সেবা অব্যাহত রাখতে পারেন। আমার জন্যও দোয়া করবেন যেনো সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।’

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান