প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ
গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

শাহজাহান সিরাজ: ধর্ষনের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি জাভেদ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি রবিন সেনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড কলেজের সামনে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
কর্মসুচীতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম আশেকী, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম রতন, সময়ের কন্ঠস্বরের গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, পলাশবাড়ি রিপোর্টাস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় দিপক কুমার রায় নামে এক ব্যক্তি দুই সাংবাদিকের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। মূলত: দিপক কুমার রায় নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ আড়াল করতে এই মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
মানববন্ধন কর্মসুচী শেষে সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে কিছুক্ষন রাস্তা অবরোধ করে রাখে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.