
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ওভারপাসের পূর্বপাশ্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহাস্থান ওভারপাস থেকে মহাস্থানে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে নিচের রাস্তায় কে বা কাহারা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, মহাস্থানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এবিষয়ে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান