
কক্সবাজার প্রতিনিধি : ‘স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানে নাইক্ষ্যংছড়িতে যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা’র সভাপতিত্বে ও করিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় জাতীয় যুব দিবস-২০২৩’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন নাইক্ষ্যংছড়ি যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ক্যনেওয়ান চাক,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক,শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবীর দেব প্রমুখ।
সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সাংবাদিক সানজিদা আক্তার রুনা। বিস্তারিত পত্রিকায় দেখুন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল