প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
হরতালের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মিজানুর রহমান : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামাত, বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৩১) অক্টোবর বিকেলে হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বিক্ষোভ সমাবেশেটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জরজিজ আলম দরদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু এবং প্রধান বক্তা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক রওশন আলম খাঁন মানিক, যুগ্ন সম্পাদক দিলিপ সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল,সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, বিএনপি, জামাত হরতালের নামে অগ্নি সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে। সাংবাদিকদের উপরে হামলা ও পুলিশের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড যাতে না চালাতে পারে তাই সব সময় ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করবো
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.