
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ (২৯ অক্টোবর-৪ নভেম্বর) উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা কর্তৃক গৃহীত নানা কর্ম পরিকল্পনার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বিকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মালোপাড়া এলাকায় এ কর্ম পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।
কর্ম পরিকল্পনার শুরুর প্রথম দিনে ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন, বদ্ধ পানি নিষ্কাশন, ঝোপঝার পরিস্কার, বিষাক্ত জীবানুনাশক পাউডার ছিটানো ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌর প্রশাসনিক কর্মকর্তা হারুনার রশীদসহ কাউন্সিলর ও পৌর কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু জানান, ‘ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে প্রজনন স্থান নষ্ট করার জন্য সচেতনতা তৈরির লক্ষে ২৯ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পরিচ্ছন্নতা অভিযানে পৌর এলাকার হটস্পটে এডিস মশা এবং মশার প্রজনন স্থানগুলোতে শনাক্ত ও নির্মূলসহ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।’

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল