
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মসুর, খেসারি এবং অনান্য ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সারের সহায়তা প্রদানের জন্য চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ অঅক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস, উপজেলা ভূমি কমিশনার নূরি তাসনিম উর্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল