
কক্সবাজার প্রতিনিধি : মহেশখালীতে ঘূর্ণিঝড় হামুনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ অক্টোবর (শনিবার) ক্ষতিগ্রস্ত এলাকা উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মীকি মারমার উপস্থিতিতে তিনি নিজে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ প্রমূখ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া