
গাইবান্ধা প্রতিনিধি : স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্ন সাধনা’র সভাপতি শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু কে এবং কবিতায় বিশেষ অবদানের জন্য কবি সোহেল রানাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেন, খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুম হক্কানী, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.টি.এম. রাশেদুজ্জামান রোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সাবেক সভাপতি আলমগীর কবির বাদল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়াসহ আরো অনেকে।
আলোচনা ও সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আব্দুল আজিজ, মাসুদ মেহেদী, লামিয়া দিবা ও কবিতা আবৃত্তি করেন শাহনাজ আমিন মুন্নি, সোহেল রানা, মোঃ খালেকুজ্জামান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ