প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ
জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার।। গ্রেফতার-০১ জন।

মো:তারিকুর রহমান: জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান, নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২৭.১০.২০২৩ ইং সকাল ০৯.৩০ ঘটিকায় জীবননগর থানার নারানপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে ১। মোঃ শাকিল শেখ (৩২), কে জীবননগর থানাধীন গয়েশপুর গ্রামস্থ চ্যাংখালী ব্রীজের উপর হইতে মাদকদ্রব্য ৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায় ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.