
মো: তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন সুটিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মোছা: তহমিনা খাতুন(২৪)-এর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত ০৪.১০.২০২৩ইং যশোর আদ্বদীন হাসপাতালে একই সাথে ০২(দুই) পুত্র ও ০২(দুই) কন্যা সন্তানসহ মোট ০৪(চার) জন সন্তান জন্মগ্রহণ করে এবং শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে গতকাল পর্যন্ত যশোরে হাসপাতালেই অবস্থান করেন।
নবজাতকদের চার ভাইবোনের নাম রাখা হয় যথাক্রমে ১. জুমান, ২. জুবায়ের, ৩. জুনিয়া ও ৪. জিনিয়া। গত ২২.১০.২০২৩খ্রি: তারিখ জিনিয়া অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুনের পক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান চুয়াডাঙ্গা অদ্য ২৪.১০.২০২৩ইং বেলা আনুমানিক ১২:৩০ ঘটিকায় তাদের বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ সুপার প্রেরিত আর্থিক সহায়তা, খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন এবং নবজাতক শিশু ও মায়ের খোঁজখবর নেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২