
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে মো. নয়ন মিয়া (২২) এক যুবক আত্মহত্যা করেছে।
গত সোমবার (২৩ই অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া ওই এলাকার মজনু মিয়ার ছেলে। সে ঢাকায় নার্সিং ইন্সটিটিউটে পড়াশোনা করে বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, অপমৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী