
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: আঃলীগ সরকার পতনের ১দফা কর্মসূচী বাস্তবায়নে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে প্রস্তÍুতি সভা করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদএর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুএর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও মহাদান ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আঃ আওয়াল, উপজেলা বিএনপির সদস্য চান মিয়া চানু, অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল, গোলাম রব্বানী লেকু, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুন ফকীর প্রমূখ।
এ ছাড়াও প্রস্তুতি সভায় উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা
বিএনপিও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।