
মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিন ছেলে।
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু বলেন, নুরুজ্জামান গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি সোমবার রাতে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে মরদেহ রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান