প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গেণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিআরটিয়ে জামালপুর সার্কেলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক, সাংবাদিক এম এ জলিল, জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বক্তব্য রাখেন। এর আগে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.