হোম » সারাদেশ » শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ড. মোহাম্মদ ফারুক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ড. মোহাম্মদ ফারুক

চাটখিল প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও (চাটখিল-সোনাইমুড়ি) আসনে হিন্দু সম্প্রদায়দের শারদীয়  শুভেচ্ছা জানিয়েছেন ড. মোহাম্মদ ফারুক। 
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটির পাড়ায় নিজস্ব বাসভবনে একান্ত সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, রবিবার ও সোমবার সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শনের ও শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব  শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চাটখিল-সোনাইমুড়ীতে হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অর্চাড গ্রুপের চেয়ারম্যান, গ্লোবাল ব্যাংকের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!