
বগুড়া প্রতিনিধি : আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ করছেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ খান নুরে খোদা মুঞ্জু।
শনিবার (২১ই অক্টোবর) বিকালে বগুড়া-৫ নির্বাচনী এলাকার ধুনট পৌরসভার ধুনট থানা পাড়া এলাকায় সরকারের উন্নয়ন,শোভাযাত্রা ও নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, বগুড়া-৫ আসনে দুজনের গ্যাড়াকলে মানুষ দীর্ঘদিন পিষ্ট,তাদের থেকে মানুষ মুক্তি চাই, আমি আশাবাদী আগামী নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাবো। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আমাদের জন্য রোল মডেল। তিনি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তর করেছে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। দেশের উন্নয়ন হয়, এগিয়ে যায়। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে, গৃহহীনদের জন্য থাকার ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বিএনপি জামাতের লোকজন বিদেশিদের নিয়ে যতই লাফালাফি করুক কোন লাভ হবে না।দেশে পুনরায় আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান