প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
হাতীবান্ধায় ধানভাঙ্গা মেশিনে শাড়ি পেঁচিয়ে এক নারীর মৃত্যু

মিজানুর রহমান : লালমনিরহাটের হাতীবান্ধায় ধান ভাঙ্গা মেশিনে শাড়ি পেচিয়ে শাহিদা বেগম নামে (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের চৌরঙ্গীর মোড়ে এই ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান ভাঙ্গার সময় বিদ্যুতিক মেশিনের হপারের সাথে ওই নারীর শাড়ি জড়িয়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করেন। পরে এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, এই দুর্ঘটনার বিষয়টি এখনো জানি না। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.