
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে এ নগদ অর্থ তুলে দেন তিনি।
এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন, স্থানীয় ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে এস এম মিজানুর রহমান বলেন, ‘ঝড়ে আলফাডাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নের কয়েকটি গ্রামে বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম পর্যায়ে আলফাডাঙ্গা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়েছে। এরপর দ্বিতীয় পর্যায়ে টগরবন্দ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হবে।’
তিনি আরও বলেন, নেতা হিসেবে নয় মানুষ হিসেবে আমার দায়িত্ব। তাই চেষ্টা করেছি তাদের সুখে-দুঃখে পাশে থাকার। এভাবেই তাদের পাশে থাকতে চাই।’
উল্লেখ্য, গত ৫ অক্টোবর দুপুরে মাত্র এক মিনিটে এ ঝড়ের ঘটনা ঘটে। ঝড়ে উপজেলার দুইটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। এতে দেড় শতাধিক ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২