হোম » সারাদেশ » রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পুনরায় নির্বাচিত বগুড়া জেলা ও পুলিশ সুপার

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পুনরায় নির্বাচিত বগুড়া জেলা ও পুলিশ সুপার

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি : পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত সমগ্র দেশে একই মানদন্ডের আলোকে দেশের সকল পুলিশ ইউনিটের সদস্যদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে।

এই মূল্যায়নে রাজশাহী রেঞ্জে সেপ্টেম্বর – ২৩ মাসে ৮টি জেলার মধ্যে সন্ত্রাস – অপরাধ নির্মূল, মাদক-অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তিতে বিপুল ব্যবধানে পুনরায় শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে জেলা পুলিশ বগুড়া।

বৃহস্পতিবার (১৯ই অক্টোবর) রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর – ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এ ঘোষণা প্রদান করেন।

এ সময় সেপ্টেম্বর-২০২৩ মাসে রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ’ পুলিশ সুপার, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বিবেচিত হওয়ায় ডিআইজি নিকট হতে তিনি ক্রেস্ট গ্রহণ করেন। উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সেপ্টেম্বর/২০২৩ মাসে  পুরস্কারপ্রাপ্ত “শ্রেষ্ঠ অফিসার” গণের নামের তালিকা:

বগুড়ার সহকারী পুলিশ সুপার ওশিবগঞ্জ সার্কেল মোঃ তানভীর  হাসান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান ।

বগুড়া জেলা পুলিশ শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্মস্পৃহা, আন্তরিকতা, দায়বদ্ধতা, দৃঢ় মনোবলের কারণে। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম সার্বিক দিকনির্দেশনায় যারা দিনরাত জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি বগুড়া’র জনগনও এ অর্জনের বড় অংশীদার।

জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য যে, সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় পুলিশ সুপার, বগুড়া’র দায়িত্বভার গ্রহণের পর থেকে ২৭ মাসে রাজশাহী রেঞ্জে ১৭ (সতের) বার “শ্রেষ্ঠ জেলা” হিসেবে ১ম স্থান অধিকার করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!