
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা’র জীবননগরে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়- এ শ্লোগানকে সামনে নিয়ে জীবননগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-2 আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, জীবননগর থানা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মুছা, জীবননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকী বিল্লাহ,সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষক বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়ার হাউজ অফিসার, জীবননগর পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান