
সহদেব সূত্রধর, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯.৩০ টায় উপজেলা হলরুম সংলগ্ন শেখ রাসেলের ম্যুরালে রাষ্ট্রের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। এরপর উপজেলা পরিষদের পক্ষে ভাইচ চেয়ারম্যান সাহাদত হোসেন খান, বাসাইল পৌরসভার পক্ষে মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল থানার পক্ষে ওসি মাজহারুল আমিন প্রমুখ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরি তাসনিম উর্মি, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সাহাদত হোসেন খান, পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ওসি মাজহারুল আমিন প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২