
মো: তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার : জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৭.১০.২০২৩ ইং সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় জীবননগর থানাধীন বাঁকা গ্রামস্থ আওয়াল ব্রিকস ফিল্ড এর পিছনে জনৈক হাজী বাশারের ড্রাগন বাগানের সামনে পাকা রাস্তার উপর হইতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তেতুলিয়া মাঠপাড়ার মেহের আলীর ছেলে আব্দুল হামিদ মন্ডল (২৬) কে ০৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান