
আওয়াজ রিপোর্ট : দৈনিক গণমানুষের আওয়াজ এর প্রধান প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এম, হিরণ প্রধান এর মমতাময়ী ‘মা’ বার্ধক্যজনিত কারণে আজ সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা তার গ্রামের বাড়ি কাপাসিয়ার সনমানিয়ায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে।
হিরণ প্রধানের মায়ের মৃত্যুতে দৈনিক গণমানুষের আওয়াজ এর সম্পাদক মো: আইনুল হক গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, পরম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন এবং সেই সাথে শোকাবহ পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। এছাড়া আওয়াজ পরিবারের সকল সদস্য হিরণ প্রধানের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ