হোম » সারাদেশ » নলডাঙ্গার দুটি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নলডাঙ্গার দুটি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ  নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজ ও ডাঃ নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার বেলা ১০ টার দিকে উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর আলমের সভাপতিত্বে নবীন বরণ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) দেওয়ান আকরামুল হক।
আরোও বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইয়াকুব আলী মন্ডল,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ,নলডাঙ্গা পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস প্রমুখ।
অন্যদিকে উপজেলার বাসুদেবপুর ডাঃ নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক।পরে কলেজের ছাত্র-ছাত্রীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!