
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ইমাম ও উলামা পরিষদ ভৈরবের উদ্যোগে শহরের নিউটাউন মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, ভৈরব বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ জামাল উদ্দিন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ইমাম উলামা পরিষদের উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ, সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, শাহী মসজিদের খতিব মুফতি উমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলনা এনায়েতুল্লাহ ভৈরবী, সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, কমলপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফিজুল্লাহ।
মাওলানা সাইফুল ইসলাম সাহেলের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইমাম উলামা পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী, আফতাবুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলনা তাওহিদুল ইসলাম, হালিমা সাদিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমানসহ অনেকে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া