
জয়পুরহাট প্রতিনিধি : “আপনার নাগালেই পরিচ্ছন হাত“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও জয়পুরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের চ-ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টর স্কুলে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লুৎফুন নাহার, উপ-সহকারী প্রকৌশলী এস এম মহিদুল ইসলাম, এস্টিমেটর মো: মামুনুর রশিদ, সাংবাদিক শাহজান সিরাজ মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই।যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক