
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধান ও বিভিন্ন পণ্যের ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সবুর আলী , অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন,সহ জয়পুরহাটের পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ পাঁচটি জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও কৃষি বিপণন কর্মকর্তারা।
বিগত কিছুদিন থেকে বিশেষ করে আলু ও ডিমের দাম সহ বিভিন্ন কাঁচামালের মূল্য মাত্রতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশনার আলোকে এ সভার আয়োজন করা হয়।
এ সভাই জেলা প্রসাশক, বাজার নিয়ন্ত্রণ কমিটি গঠন করে এর নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দেন এবং দ্রুত কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে বলেন তিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার