
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আইন-শৃংখলা এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামূল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ। সভায় উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এ সময় সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস রহমান সোহান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ