
মেহেদী হাসান মামুন : রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর উদ্যোগে ভোলার তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে শিশু বিবাহ হ্রাসকরণে এডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রমের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মো: সোহেল ইমাম খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইসিডিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মর্তুজা খালেদ।
কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম কিবরিয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান।
কর্মশালাটি তজুমদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং কাজী-ইমাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিশু বিবাহ হ্রাসকরণে সামাজিক সচেতনতা বাড়ানোর ব্যাপারে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ