
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা’র জীবননগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি. এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সূধী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু শতভাগ নিবন্ধিত হওয়ায় মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব লিয়াকত আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি