প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
গাইবান্ধায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

শাহজাহান সিরাজ: "জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে ৬ অক্টোবর সকাল সাড়ে দশটায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার গাইবান্ধার উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান।
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, কাউন্সিলর আসাদুজ্জামান হাসু, জেলা তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন, সাংবাদিক শাহজাহান সিরাজ, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিং এর সমন্বয়কারী আশরাফুল আলম, ফ্রেন্ডশিপ এর প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল আলম খোকন সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সচিবগণ বক্তব্য রাখেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.