
মোহাম্মদ হানিফ. গোলজার হানিফ: নোয়াখালী সোনাইমুড়ীর নাওতলা নামক স্থানে এসএ পরিবহনের মালিকানাধীন এস.এ রিয়েল এস্টেট (প্রাঃ) লিমিটেড প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে সোনাইমুড়ী থানা পুলিশ পৌর এলাকার নাওতলা নামক গ্রাম থেকে অভিযান চালিয়ে সোনাইমুড়ী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে তাজিমের রহমান (৩২) তার সহদর মাহাবুবুর রহমান (৩৫) ও মৃত আব্দুর রশিদের ছেলে বাহার উদ্দিন (৪৮)কে গ্রেপ্তার করে।
জানা যায়, এস.এ পরিবহনের মালিকানাধীন এস.এ রিয়েল এস্টেট (প্রাঃ) লিমিটেড নোয়াখালীর সোনাইমুড়ী নাওতলা নামক স্থানে বিগত গত বছর ১৬ জুন তারিখে একদল যুবক হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের লোকজনদের মারধর করে। এঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ডিএমপি উত্তরা পূর্ব থানায় ১১/১১০ মামলা দায়ের করে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল