
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় “বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরা ও অফিস সহকারী আনোয়ারা বেগম প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, অভিভাবক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা