
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিননিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সরকারি কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতি নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ই অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্প্রসারিত হল রুমে। আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রেহেনা আক্তার ।
এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল,, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,সদর চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ধামশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ ফৌজদার , দৌলতপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহসিন,
দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দীকা প্রমূখ।
মতবিনিময় সভায় কর্মকর্তারা তাদের দপ্তরের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। জনপ্রতিনিধিরা বলেন দোলতপুর থানা একটি অবহেলিত থানা ৮টি ইউনিয়নের মধ্যে পাঁচটি নদী কবলিত । এ কারণে গ্রামগঞ্জের রাস্তাগুলোর বেহাল দশা । এছাড়া চেয়ারম্যানগন তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । এ সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন -বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি কাজেই স্মার্ট হতে হবে । স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসুন আমরা এই দেশকে ভালবাসি দেশের মানুষের জন্য কাজ করি ।
যে যেখানে আছি সেখান থেকে কাজ করি ।শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন -শিক্ষা জাতির মেরুদন্ড ।তাই শিক্ষা ছাড়া এই দেশে কোন উন্নয়ন সম্ভব না ।তাই আপনারাই পারেন এই দেশকে এগিয়ে নিতে। সোনার বাংলা গড়তে আপনারা কাজ করে যাচ্ছেন। শিক্ষক দেশ গড়ার কারিগর। তাই এই দেশকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা লাগবেই।এছাড়া তিনি আরো বলেন প্রতিটি ক্লাস শিক্ষককে তার টার্গেটের উপরে লেখাপড়া করাতে হবে তবেই ভালো শিক্ষা আসা করা যায়,নতুবা না ।