
মিজানুর রহমান : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১২টি ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) হাতীবান্ধা মহিলা কলেজে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তৃণমূলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান