প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ণ
নোয়াখালী হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মোহাম্মদ হানিফ (গোলজার হানিফ) নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক আজরুল ইসলাম বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি রয়েছে। হাতিয়াসহ উপকূলীয় এলাকায় দুই দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
এর মধ্যে শুধু হাতিয়া উপজেলায় গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময় জেলা শহর মাইজদীতে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই-তিন দিন সময় লাগতে পারে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.