প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ
নোয়াখালীতে গান্ধী আশ্রমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ পিস ক্যাম্প

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জয়াগে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে শেষ হলো তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ইউথ পিস ক্যাম্প। সোমবার (২ অক্টোবর) সকালে পিস ক্যাস্পের সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন এবং গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নবকুমারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ. এম. ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর সহ বিভিন্ন দেশের ৩৫০ জন যুব প্রতিনিধি ও প্রবীণ গান্ধী অনুসারীরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ পিস ক্যাস্পে বিভিন্ন অধিবেশনে মহাত্মা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অহিংস নীতি ও শান্তি সম্প্রীতির দর্শন এবং বর্তমান বিশ্বে এর প্রাসঙ্গিকতাসহ জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, মানবাধিকার ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করা হয়।
আন্তর্জাতিক শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী এবং গান্ধী আশ্রম ট্রাস্টের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছিলো এ ক্যাম্পের মূল উদ্দেশ্য।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.