
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : “রুখতে হবে মাদক গড়তে হবে সমাজ” উক্ত প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ভৈরবে কমলপুর আমলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় মাদক ব্যবসায়ীদের উদ্দেেশ্য করে কঠোর হুশিয়ারি সংকেত দেন বক্তারা। উল্লে্য যে, বর্তমান সময়ে কমলপুর আমলা পাড়া মাদক বিক্রি ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে বলে পরিলক্ষিত করেন এলাকার সচেতন মহল। এরই প্রেক্ষিতে এই প্রতিবাদ সভার আয়োজন করেন এলাকাবাসী। তাই এই মাদক বিক্রি নির্মূল করার জন্য গতকাল ২অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টার দিকে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও কিশোরগগঞ্জ জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান জাকির হোসেন কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাক্কী বিল্লাহ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান