
জয়পুরহাট প্রতিনিধি : স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধার টেকসই নগরসমূহ চালিকাশক্তি, এই প্রতিপাদ্য বিষয় কে নিয়ে জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, গণপূর্ত বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী ফারজানা আকতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন, চেম্বারের পরিচালক এম এ করিম, সাংবাদিক শাহজান সিরাজ মিঠু প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার