
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধিঃ শরণখোলায় বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী ফয়জুল ইসলাম ওরফে মিজান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ রাতে বন সংলগ্ন সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে ঐ যুবক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে শুক্রবার (২৯সেপ্টম্বর) সকালে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।
শরণখোলা থানার পরিদর্শক তদন্ত সুব্রত কুমার সরকার জানান, উপজেলার সোনাতলা গ্রামের একটি জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যায়। গৃহবধু তার বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। এই সুযোগে গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করে। খুলনা থেকে তার মা বাড়িতে আসলে কিশোরী ধর্ষণের কথা তাকে জানায়। ঘটনা শুনে কিশোরীর মা শরনখোলা থানায় মামলা করলে পুলিশ ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২