
এস আর নিরবঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৯০০ পিচ অবৈধ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ একজনকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে শহিদুল ইসলাম।
পুলিশ জানায়,শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীর নিজ বসত বাড়ি হইতে ভারতীয় নিষিদ্ধ ৯০০ পিচ অবৈধ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা