
মোঃ শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের টিন বিতরণ করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলা সদরের কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে এসব টিন বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন তুলে দেওয়া হয়।
টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিচ, চন্দনাইশ সমিতি ইউ-এ-ই’র সিনিয়র সহ-সভাপতি জালাল চৌধুরী, কাজী এম মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি