
মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার ২৫ সেপ্টেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং সমন্বয় সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। সভায় আরো বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তূজ জোহরা, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ্, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি, ধনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমর কুমার নুপুর, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা প্রমুখ।
সভায় বালিয়াডাঙ্গী উপজেলা আইন শৃংখলা সংক্রান্ত ও উন্নয়ন বিষয়ক আলোচনা প্রাধান্য পায়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন